মাদকসহ এমপির ভাতিজা গ্রেফতার

লালমনিরহাট সংবাদদাতা

সারাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ মাদক ‘এসকাফ’সহ স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৩ এপ্রিল)

2026-04-14T19:54:03+00:00
2026-04-14T19:54:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাদকসহ এমপির ভাতিজা গ্রেফতার
লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:৫৪ পিএম 
গ্রেফতারকৃত ইলিয়াছ হোসেন ওরফে লিটন। ছবি : সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ মাদক ‘এসকাফ’সহ স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো— ইলিয়াছ হোসেন ওরফে লিটন (৪৮) ও তার সহযোগী আমিনুর রহমান (৪০)। তাদের মধ্যে লিটন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের ভাই মফিজ উদ্দিনের ছেলে।

র‍্যাব-১৩-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইলিয়াছ হোসেন ওরফে লিটনের বসতবাড়িতে তল্লাশি চালায় র‍্যাব। একপর্যায়ে তার বাড়ির গোয়ালঘরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় ২০ বোতল নিষিদ্ধ এসকাফ জব্দ করা হয়। একই সঙ্গে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে লিটন ও তার সহযোগী আমিনুরকে হাতেনাতে গ্রেফতার করেন র‍্যাব সদস্যরা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জব্দ আলামতসহ আসামিদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, র‍্যাব মাদকসহ দুজন আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের আদালতে পাঠিয়েছি।

এফআর


  বিষয়:   লালমনিরহাট  মাদক  এমপি  ভাতিজা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: