মক্কায় যেতে কঠোর নির্দেশনা দিলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পবিত্র ভূমি মক্কায় প্রবেশের ক্ষেত্রে সৌদি আরব কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে বিদেশি এবং সৌদির বাসিন্দারা সরকারি অনুমতি ছাড়া

2026-04-14T20:55:52+00:00
2026-04-14T21:07:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মক্কায় যেতে কঠোর নির্দেশনা দিলো সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ পিএম  আপডেট: ১৪.০৪.২০২৬ ৯:০৭ পিএম
পবিত্র ভূমি মক্কা। সংগৃহীত ছবি
পবিত্র ভূমি মক্কায় প্রবেশের ক্ষেত্রে সৌদি আরব কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে বিদেশি এবং সৌদির বাসিন্দারা সরকারি অনুমতি ছাড়া আর মক্কায় ঢুকতে পারবেন না। 

সৌদির বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি বলেছে, সোমবার থেকে এটি কার্যকর হয়েছে। আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, মক্কায় প্রবেশের জন্য বিদেশিদের কাছে অবশ্যই বৈধ পারমিট থাকতে হবে। যাদের কাছে পারমিট নেই, তারা সেখানে যেতে পারবেন না।


যাদের কাছে হজের ভিসা এবং পবিত্র কাবায় কাজের অনুমতিপত্র নেই তাদের সবার ক্ষেত্রেই এটি কার্যকর হবে। অনুমতিবিহীন বিদেশিদের মক্কায় প্রবেশ আটকাতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। যাদের কাছে অনুমতিপত্র থাকবে না, তাদের চেকপয়েন্ট থেকেই ফিরিয়ে দেওয়া হবে।

এছাড়া, আগামী ১৮ এপ্রিলের মধ্যে যাদের কাছে ওমরাহর ভিসা আছে তাদের মক্কা ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছে।  


/ইউএমএইচ



  বিষয়:   সৌদি আরব  মক্কা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: