ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাত্র ১০ টাকা নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন ওই গ্রামের তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত তৌহিদ হোসেন (১৮) নিহতের দেবর লাল মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দুই শিশুর মধ্যে ১০ টাকা নিয়ে ঝগড়া হয়। পরবর্তীতে তা বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে তোহিদ হাতে থাকা ধারালো অস্ত্র (ডেগার) দিয়ে তার চাচি আয়েশাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়েশা খাতুন মারা যায়।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
এফআর