গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ ইউনিট’ (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

2026-04-15T12:04:32+00:00
2026-04-15T12:04:32+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:০৪ পিএম 
গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফল প্রকাশ। ছবি : সংগৃহীত
গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ ইউনিট’ (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ভর্তি পরীক্ষাসংক্রান্ত সরকারি ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

অনলাইনে যেভাবে ফলাফল দেখবেন
ফলাফল জানতে শিক্ষার্থীদের প্রথমে গুচ্ছ ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর লগইন পেজে গিয়ে নিজস্ব পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। লগইন করার পর ড্যাশবোর্ডে থাকা ‘ফলাফল’ অপশনে ক্লিক করলেই শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন। একইসঙ্গে ফলাফল শিট ডাউনলোড ও প্রিন্ট করার সুযোগও রয়েছে।

অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনের এসএমএস সেবার মাধ্যমেও ফলাফল জানা যাবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।

গত ১০ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে ‘এ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হয়েছে।
আরও পড়ুন

এ ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৫ হাজার ৮৮৫ জন, যা মোট আবেদনকারীর প্রায় ৭৫.৭৬ শতাংশ।

এই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো-
ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ফ্রন্টিয়ার টেকনোলজি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

এএডি/
  বিষয়:   গুচ্ছ  ভর্তি  পরীক্ষা  এ ইউনিট  ফল  প্রকাশ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: