মায়ের শাড়ি নিয়ে পরীমণির আবেগঘন বার্তা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

পহেলা বৈশাখকে ঘিরে নিজের শৈশবের স্মৃতিচারণ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তুলে ধরেছেন

2026-04-15T13:22:12+00:00
2026-04-15T13:22:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
মায়ের শাড়ি নিয়ে পরীমণির আবেগঘন বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:২২ পিএম 
অভিনেত্রী পরীমণি। ছবি : সংগৃহীত
পহেলা বৈশাখকে ঘিরে নিজের শৈশবের স্মৃতিচারণ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তুলে ধরেছেন ছোটবেলার সাদামাটা আনন্দ, যেখানে মায়ের শাড়ি কেটে নতুন জামা বানানোই ছিল বৈশাখের অন্যতম রঙিন স্মৃতি।

নিজের ফেসবুক পোস্টে পরীমণি জানান, ছোটবেলায় তিনি ও তার পরিবারের সদস্যরা- বিশেষ করে মা ও নানীর শাড়ি কেটে পহেলা বৈশাখের জন্য নতুন জামা বানাতেন। তার ভাষায়, সেই আনন্দ ছিল একেবারেই অন্যরকম এবং হৃদয়ছোঁয়া।

এই বছর বৈশাখ উদযাপনকে পরীমণি আরও ব্যক্তিগতভাবে উপভোগ করছেন। তিনি জানিয়েছেন, নিজের শাড়ি ব্যবহার করে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন। এবার তার উৎসবের কেন্দ্রবিন্দু শুধুই সন্তানরা।
আরও পড়ুন

তিনি লিখেছেন, সন্তানদের নতুন সাজে দেখার অপেক্ষায় তিনি অধীর হয়ে আছেন এবং সেই মুহূর্তটি তিনি হৃদয় ভরে উপভোগ করতে চান।

পোস্টে পরীমণি আরও জানান, সন্তানরা ঘুম থেকে উঠলেই তাদের হাতে তৈরি বৈশাখী পোশাক পরিয়ে দেখার অপেক্ষায় আছেন তিনি। তাদের সাজে দেখে নিজের শৈশবের স্মৃতিও যেন নতুন করে ফিরে আসবে বলে অনুভব করেন এই অভিনেত্রী।

এএডি/


  বিষয়:   মা  শাড়ি  পরীমণি  আবেগঘন  বার্তা  অভিনেত্রী  অভিনয়  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: