নেইমারকে নিয়ে কোচ আনচেলত্তির সঙ্গে কথা বললেন প্রেসিডেন্ট লুলা

সময়ের আলো ডেস্ক

খেলা

ব্রাজিল জাতীয় দলে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশটির রাজনীতি ও ফুটবল মহল। বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনকে

2026-04-15T15:28:42+00:00
2026-04-15T15:28:42+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নেইমারকে নিয়ে কোচ আনচেলত্তির সঙ্গে কথা বললেন প্রেসিডেন্ট লুলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:২৮ পিএম 
ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। ছবি : বিবিসি
ব্রাজিল জাতীয় দলে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশটির রাজনীতি ও ফুটবল মহল। বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনকে সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে সরাসরি এ বিষয়ে মতবিনিময় করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লুলা জানান, আনচেলত্তি নিজেই নেইমারের বিষয়ে তার মতামত জানতে চান। উত্তরে প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন- ফিটনেস ঠিক থাকলে নেইমারের মতো খেলোয়াড়কে উপেক্ষা করা কঠিন। তবে শুধুমাত্র খ্যাতির কারণে নয়, মাঠের পারফরম্যান্স দিয়েই তাকে জায়গা নিশ্চিত করতে হবে।

Advertisement
ঘটনাটি ঘটে নারী বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত একটি অনুষ্ঠানে, যেখানে ব্রাজিল ভবিষ্যৎ আয়োজক হিসেবে প্রস্তুতি নিচ্ছে। সেই মঞ্চে ফুটবল প্রসঙ্গ ছাড়াও হালকা রসিকতাও করেন লুলা- নিজের পছন্দের ক্লাবের দায়িত্ব নিতে আনচেলত্তিকে আমন্ত্রণ জানান তিনি।

নেইমারের প্রসঙ্গে লুলা তুলনা টানেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। তার মতে, দীর্ঘদিন শীর্ষ পর্যায়ে থাকতে হলে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ধারাবাহিক পারফরম্যান্স অপরিহার্য।
আরও পড়ুন

গত দুই বছরে চোট ও ফিটনেস সংকটে জাতীয় দল থেকে দূরে থাকা নেইমার এখন ফেরার লক্ষ্যে লড়ছেন। কোচ আনচেলত্তিও আগেই জানিয়েছেন, চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে হলে নেইমারকে নিজের শারীরিক সক্ষমতা প্রমাণ করতে হবে। জানা গেছে, আগামী ১৮ মে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।

এদিকে ক্লাব ফুটবলেও নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে নেমে গোলও করেছেন তিনি। তবে মাঠের বাইরের পরিস্থিতি ছিল ভিন্ন। ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন এই তারকা ফুটবলার।

সমর্থকদের অভিযোগের জবাবে নেইমার জোর দিয়ে বলেন, ক্লাবের প্রতি তাঁর শ্রদ্ধা অটুট। তিনি দাবি করেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন প্রতিটি ম্যাচেই। তবে ব্যক্তিগত আক্রমণকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

এএডি/
  বিষয়:   নেইমার  কোচ  আনচেলত্তি  প্রেসিডেন্ট  লুলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: