করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে জমি থেকে করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহা বেগমকে (৪০) গাছে বেঁধে পিটিয়েছেন স্বামী। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক

2026-04-15T18:46:35+00:00
2026-04-15T18:46:35+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম 
স্ত্রী ছালেহা বেগমকে গাছে বেঁধে লাঠিপেটা করছেন স্বামী। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারীতে জমি থেকে করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহা বেগমকে (৪০) গাছে বেঁধে পিটিয়েছেন স্বামী। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ছালেহা বেগম একই ইউনিয়নের ছোটধনতোলা এলাকার বদিয়া মিয়ার স্ত্রী। তাদের নামে মাদকের একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকার ফরহাদ হোসেনের জমি থেকে করলা চুরি করে ছালেহা বেগম। এ সময় জমির মালিকসহ এলাকাবাসী করলাসহ হাতেনাতে তাকে আটক করে। পরে ছালেহার পরিবারকে জানালে তার স্বামী বদিয়া মিয়া এসে তাকে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটান। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


জমির মালিক ফরহাদ হোসেন বলেন, জমি থেকে প্রায়ই করলা চুরি হয়। পরে গোপনে থেকে ছালেহা নামের নারীকে এক বস্তা করলাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি তার স্বামীকে জানালে, তিনি এসে গাছে বেঁধে তাকে পিটিয়েছেন।

এ ঘটনায় দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলেন, চুরির অপরাধে ওই নারীর স্বামী এসে তাকে শাসন করে বাড়ি নিয়ে গেছেন। তবে মারধরের বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

রৌমারী থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি কাওসার আলী বলেন, করলা চুরির অভিযোগ স্বামী স্ত্রীকে পিটিয়েছে এমনটি শুনেছি। তবে এ বিষয় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুড়িগ্রাম  করলা চুরি  স্ত্রী  গাছে বেঁধে  পেটান  স্বামী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: