মালয়েশিয়ার সাধারণ ক্ষমার আওতায় ২ লাখের বেশি অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

মালয়েশিয়া সরকারের দেওয়া সাধারণ ক্ষমার আওতায় ২ লাখ ২০ হাজারের বেশি অভিবাসী স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি বেছে নিয়েছেন। তারা মাত্র ৫০০

2026-04-15T19:23:47+00:00
2026-04-15T19:25:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
মালয়েশিয়ার সাধারণ ক্ষমার আওতায় ২ লাখের বেশি অভিবাসী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৭:২৫ পিএম
ইমিগেশন মালয়েশিয়ার লোগো। ছবি : মালয়মেইল
মালয়েশিয়া সরকারের দেওয়া সাধারণ ক্ষমার আওতায় ২ লাখ ২০ হাজারের বেশি অভিবাসী স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি বেছে নিয়েছেন। তারা মাত্র ৫০০ রিঙ্গিত জমা দেওয়ার মাধ্যমে কোনো ধরনের শাস্তির মুখোমুখি না হয়েই নিজ দেশে ফিরতে পারবেন। 

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচিতে এখন পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিবন্ধন করেছেন। যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এই কর্মসূচি বাবদ ফি হিসেবে সরকারের প্রায় ১১ কোটি ৪৫ লাখ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩২ কোটি টাকা) আয় হয়েছে।         

এই কর্মসূচির তালিকার শীর্ষে থাকা ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিকরা রয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন

কর্মসূচিটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

এই কর্মসূচিটি একটি স্বেচ্ছামূলক সাধারণ ক্ষমা উদ্যোগ, যা নথিপত্রহীন অভিবাসীদের বিচারের সম্মুখীন না হয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। 

তবে এই সুবিধা তাদের জন্য প্রযোজ্য নয়, যারা পূর্ববর্তী প্রত্যাবাসন উদ্যোগের অধীনে নিবন্ধন করেও দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন, যারা অভিবাসন বিভাগ কর্তৃক কালো তালিকাভুক্ত হয়েছেন অথবা আইন প্রয়োগকারী সংস্থা যাদের খুঁজছে।

/ইউএমএইচ



  বিষয়:   মালয়েশিয়া  সাধারণ ক্ষমা  অভিবাসী 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: