পাঁচটি কবিতা

পরাগ রিছিল

সাহিত্য

ক্যারলআমারও তো প্রাণ চায়নাচি তোমাদের মতো উদ্দামচঞ্চল কিশোরীর মতো উচ্ছলহাসির অঞ্চলে পিছে পিছেনেচে গেয়ে যদি পাইকারুর হৃদয়-দয়াময়হবে এই চশমাওয়ালী নাকিযার

2026-04-15T21:38:00+00:00
2026-04-15T23:49:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
পাঁচটি কবিতা
পরাগ রিছিল
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ১১:৪৯ পিএম
গ্রাফিক : সময়ের আলো
ক্যারল

আমারও তো প্রাণ চায়
নাচি তোমাদের মতো উদ্দাম

চঞ্চল কিশোরীর মতো উচ্ছল
হাসির অঞ্চলে পিছে পিছে

নেচে গেয়ে যদি পাই 
কারুর হৃদয়-দয়াময়

হবে এই চশমাওয়ালী নাকি
যার চিবুক করছে চিকচিক

বব-খাটো করে কাটা চুল 
নাকি যার নেমে গেছে স্রেট

খোলাচোখে-আমিও বুঝতে
চাই সমূহ সম্ভাবনা আর নিদয়

কার্লি করা চুলের মতোই
বক্র হয়ে যায় কিশোরীর হৃদয়...

মেকাপ আর্টিস্ট

মেকাপ আর্টিস্টদের
বিষয়ে, আমার কোনো
ধারণাই ছিল না!

কিন্তু তারাও 
নাকি করে,
মোটাতাজাকরণ প্রজেক্ট!

স্লিম-ফিগার,
ঢাউস; নাকি 
হবে ফর্সা ফেইস...

তাদের নিজেদের 
খুব সেনসিটিভ
কেইস...।

ওদিকে আমি তো
ফিদা; আজকাল
ফেরেনলাভলিউ কিনি না—

মেকাপ মাখাইলে
মুখে, পরিচিতজনদেরই
তো চিনি না...।

পুকুর বিষয়ক

পুকুরের যে অংশে
ঘিরে থাকে বেড়া...
তোমার গোসলের ঘাটে

যখন গোসলে নামো
তখন কি ফর্সা জল ছলকায়
চিকচিক—মাছেরা ছুটে? 

বাতাস বয় তো বিকেলে—
জানে পুকুর পাড়ের জামগাছ
ছোট ছোট মুকুর ফুটিয়ে...

তাছাড়া—
দুপুর বেলার শূণ্যতা-ই
         রোদে খাঁ খাঁ করে!

আতিথেয়তা

এই যে সারি সারি সুপুরি গাছ
পাহাড়ের ঢেউয়ে

পান-সুপারি খাবে না,
সুখের কথা বলবে না?

পানভর্তি মুখে
নাতি তোমার কোন বিদ্যালয়ে

পড়ছে, খুব ভালো রেজাল্ট 
নাচ-গানেও ভালো

চড়তা এনে দিব?
নিজের হাতেই করবে দু'ফালি

বসো না দাওয়ায় আরেকটু 
গল্প করি; ও সারি শেফালি....।

ঝড়ের শব্দ শুনে 

ঝড়ের শব্দ শুনে রাতে
পাতারা তো নিশ্চয়ই 
গায়ের ধুলা ঝাড়িয়ে মাতে

কিন্তু আমার ঘর মাটির
টিনের চাল কোথাও
তারার মতো ফোটা...

বৃষ্টি পড়বে ঝরোঝর?
আগামী বর্ষার আগে— 
পলিথিন নাকি কম্বল 

থাকবে মোড়া? ভিজি
না হয় বৃষ্টিছাটে, লাগুক
শীত—তবু আসুক শব্দজোড়া।


  বিষয়:   সাহিত্য  কবিতা  পরাগ  রিছিল 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: