চারটি কবিতা

সিদ্দিক বকর

সাহিত্য

একুশ প্রকৃতিকুশ ও কুশলে বীরত্ব। একুশের অতলান্তেচেতন-অবচেতনের গৃহগৃহের শীর্ষে অনন্য ধ্বজা।ধ্বজারূপ ধ্যান_খুব করে খেলে যায় বাতাস ভাঙনেকী সেই অভেদ কুশ!

2026-04-16T14:13:45+00:00
2026-04-16T14:13:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
চারটি কবিতা
সিদ্দিক বকর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:১৩ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
একুশ প্রকৃতি 

কুশ ও কুশলে বীরত্ব। একুশের অতলান্তে
চেতন-অবচেতনের গৃহ 
গৃহের শীর্ষে অনন্য ধ্বজা।

ধ্বজারূপ ধ্যান_খুব করে খেলে যায় বাতাস ভাঙনে 

কী সেই অভেদ কুশ! কুশের তর্পণে
অর্ঘ্য অর্পণ প্রেমাস্পদ একুশ

চিত্তের খোরাক — ধড়ফড় করে যুগান্তরে, থরে।

স্তরে স্তরে, জিয়ে ক্ষয়ে থাকে—
বোধোদয়ে প্রচেতনা, নঞা নঞা কুশল, কুশ একুশ।

প্রগত চেত আ! নৃমত্ত নৃশংসে যখন
বেড়ে যায় কঙ্কশঙ্কা, কোনো কোনো সময়ে...
কালের কলুষ ভুল।

ভুলের গর্ভেও একুশভ্রুণ বেড়ে উঠবে ক্ষণে ক্ষণে...


অনুভবগুলো নদী

তিন মোহনা নদী—
এসকেলেটর স্রোত স্টেয়ারে ভাসমান ট্রলার
অনুভবগুলো টুকরো টুকরো— এরও ওরও তার
ভেতর গর্ভধারণ     উড়ন্ত ঘুড্ডি 
তুমি আমি আনন্দসাগর— বালিকাকাশ শলমাজরি

ট্রলার ভটভট : ধুপ থেকে হালকা ধোঁয়া ওঠা স্নানে—
                        বডিস্প্রের গতির মুখে দেহ নদীয়ায়ন—

মোহনা-র রূপভেদে জলের ভেতর আমি ঘূর্ণি
ঢেউকোমরে বিভঙ্গ-বিন্যাস
আকন্ঠ মদিরায় গভীর শব্দে ধ্বনিত

নদী—আকাশের আয়না
কারচুপি আকাশ মুখোমুখি
নদীর আয়না সামনে নিয়ে মুখ
আকাশ সাজে রঙবেরঙআলোসমেত কাফনে 
সূর্যডোবা উদ্যোগ

ট্রলারের ডাঙায় অনুভবগুলো রঙিন মাছ
বন্দিত্বের দায়ে নয় আনন্দের দায়ে চটচট লাফায়
এসকল জোগাড় বেদনাদায়ক-নয়-নাশক

সম্ভাবনা 

মনে কী পড়ে দিনৌ...
দিনৌ...নো...সম্ভাবনা (যদি) সাগর

অ (তে) অজগর... নো... অসীম—আমি উপলব্ধি
তুমিও... সুর ও তালে...অভেদ...রং মিশে রং

শুরুতে আদিতে সৃষ্টির...চেতনা অপ্রকাশের 
প্রকাশিত...বাসনার... (তখন) আমি মহাচেতনা

শুরুতে   না— অস্তিত্ব   অনস্তিত্বও—ব্রহ্মাণ্ড
অপ্রকাশিত বীর্য... নিশ্বাস ছিল নিশ্বাস হীন

প্রকৃত সত্তা অপার...যার যার...তার তার

পরাঘৃণাগাছ 

কপালে বয়স্ক ঢেউ     অনায়াস স্থির
হৃদয়ে পাতার ভাঁজ     মৃত্যু রকমারি 

ভাঁজে ভাঁজে ভাঁজে  লুকানো ঢেউ 
                                             অন্ধ বধির

ঢেউ__সুরগানবাজনাঅবৈধ __বন্ধন

মানুষ–হুঁশ–বেহুশ    
কেউ–এর–ভেতর   
কেউ–এর–দিকে

ধর্ এর ভেতর ম হাবুডুবু   ধর্ ধর্ ধর্ 
ম এর সাথে মিশে যায় ব   যাম যাম যাম

পরাঘৃণা       এই মুহূর্তে       ক্যান্সার ধ্বনি  
                    বাজাচ্ছে  শরীর—
                    পরাশক্তি, পরাযন্ত্রী
যুদ্ধ যদি যুদ্ধের দিকে      এদিকে সেদিকে

ক্ষুব্ধরা ক্ষুধার দিকে___মিছিল মিছিল মিছিল


  বিষয়:   সাহিত্য  কবিতা  সিদ্দিক  বকর 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: