শিশুকে লঞ্চে রেখে চলে যান ‘বাবা’

নোয়াখালী সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে ঢাকাগামী ‘এমভি বন্ধন-৫’ দোতলা লঞ্চে৬ মাস বয়সি কন্যাশিশুকে রেখে উধাও হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির

2026-04-16T14:35:31+00:00
2026-04-16T14:36:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিশুকে লঞ্চে রেখে চলে যান ‘বাবা’
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ২:৩৬ পিএম
এমভি বন্ধন-৫’ দোতলা লঞ্চ। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে ঢাকাগামী ‘এমভি বন্ধন-৫’ দোতলা লঞ্চে ৬ মাস বয়সি কন্যাশিশুকে রেখে উধাও হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দিয়েছিলেন। এ ঘটনায় লঞ্চজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধুলিয়া ঘাটে লঞ্চে এ ঘটনা ঘটে।

লঞ্চের যাত্রী ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে কালাইয়া ঘাট থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুলিয়া ঘাটে নোঙর করলে এক ব্যক্তি শিশুটিকে নিয়ে লঞ্চে ওঠেন। নিজেকে শিশুটির ‘বাবা’ পরিচয় দিয়ে তিনি অন্য যাত্রীদের পাশে বিছানা পেতে বসেন।

এর কিছুক্ষণ পর তিনি ‘বাচ্চার মা আসছে’ বলে পাশের যাত্রীদের শিশুটির দিকে খেয়াল রাখতে বলেন এবং তড়িঘড়ি করে লঞ্চ থেকে নেমে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি।


সোহেল নামে এক সহযাত্রী জানান, ওই ব্যক্তি লঞ্চ থেকে নামার পর অনেকক্ষণ কেটে গেলেও ফিরে না আসায় যাত্রীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। এদিকে স্বজনদের না পেয়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। পরে লঞ্চ কর্তৃপক্ষকে জানানো হলে তারা শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর হেফাজতে রাখেন।

এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল বলেন, কী কারণে বা কেন শিশুটিকে রেখে ওই ব্যক্তি উধাও হলেন তা আমরা বুঝতে পারছি না। শিশুটি বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে। আমরা তার পরিবার শনাক্তের চেষ্টা চালাচ্ছি।

কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। শিশুটির অবস্থান ও পরিবারের পরিচয় নিশ্চিত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শিশু  লঞ্চ  বাবা  এমভি বন্ধন-৫  বাউফল উপজেলা  পটুয়াখালী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: