সৌদি থেকে দোহায় পৌঁছেছেন শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব সফর শেষ করে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক্স-এ দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর

2026-04-16T15:55:04+00:00
2026-04-16T15:55:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সৌদি থেকে দোহায় পৌঁছেছেন শাহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ পিএম 
দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : ডন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব সফর শেষ করে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক্স-এ দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানায়, প্রধানমন্ত্রী তার প্রতিনিধিদলসহ দোহায় পৌঁছালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখি তাকে স্বাগত জানান। 

পিএমও আরও জানায়, দোহায় পৌঁছানোর পর পাকিস্তানি প্রতিনিধিদলকে কাতারের সশস্ত্র বাহিনীর একটি কন্টিনজেন্ট অভ্যর্থনা জানায়। এ সময় বিমানবন্দর ও শহর পাকিস্তানের পতাকা দিয়ে সাজানো ছিল। 


পিএমওর মতে, প্রধানমন্ত্রী দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা নিয়ে উভয় নেতা মতবিনিময় করবেন।  


/ইউএমএইচ



  বিষয়:   শাহবাজ শরিফ  দোহা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: