তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও অর্থনীতি টিকিয়ে রাখতে সক্ষম হবে ইরান। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের মন্তব্যের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে চাপ দিয়ে দমিয়ে ফেলছে এমন দাবি বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না।
ইজাদি আরও বলেন, ইরান প্রায় ৬ হাজার কিলোমিটার স্থলসীমান্ত দ্বারা বেষ্টিত, যা বাণিজ্য চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।
তিনি জানান, প্রতিবেশী উত্তর ও পূর্বের দেশগুলো ইরানকে বিকল্প পথ দিচ্ছে, ফলে যুক্তরাষ্ট্র পুরোপুরি দেশটিকে বিচ্ছিন্ন করতে পারবে না।
তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে নৌ অবরোধ অবৈধ হতে পারে, কারণ এটি বেসামরিক জনগণের ওপর চাপ সৃষ্টি করে।
বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো নৌ অবরোধ আরোপ করা হলে তা আন্তর্জাতিক আইনে বিতর্কিত হিসেবে বিবেচিত হয়।
প্রতিবেদন অনুযায়ী জানা যায়, চলমান সংঘাতে ইরানে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন।
আরবিএন