ফেরি থেকে নদীতে পড়ে গেল প্রাইভেট কার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেট কার নদীতে পড়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস গাড়িটির চালককে জীবিত উদ্ধার

2026-04-16T19:45:34+00:00
2026-04-16T19:45:34+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফেরি থেকে নদীতে পড়ে গেল প্রাইভেট কার
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেট কার নদীতে পড়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস গাড়িটির চালককে জীবিত উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশে ফেরিটি যাত্রা করছিল। বিকেলে ফেরিটি হাজীগঞ্জ ঘাটের কাছাকাছি এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার নদীতে পড়ে যায়।

Advertisement
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায় চালককে উদ্ধার করে। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না।


হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম বলেন, প্রাইভেট কারটি ও চালককে উদ্ধার করা হয়েছে।

সময়ের আলো
  বিষয়:   ফেরি  নদী  প্রাইভেট  কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: