মিজানুর রহমান আজহারির বই নিয়ে ‘বই উৎসব’

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত ‘এক-নজরে কুরআন’ বইটির ব্যাপক সাফল্য ও পাঠকদের সঙ্গে এর গভীর সম্পর্ক উদযাপন করতে সত্যায়ন প্রকাশন

2026-04-16T22:57:38+00:00
2026-04-16T22:57:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
মিজানুর রহমান আজহারির বই নিয়ে ‘বই উৎসব’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৭ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ১০:৫৭ পিএম
বুধবার রাজধানীর হোটেল শেরাটনে ‘বই উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত ‘এক-নজরে কুরআন’ বইটির ব্যাপক সাফল্য ও পাঠকদের সঙ্গে এর গভীর সম্পর্ক উদযাপন করতে সত্যায়ন প্রকাশন আয়োজিত ‘বই উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘বইয়ের আলোয় রাঙাই সময়’ স্লোগান নিয়ে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তি, করপোরেট লিডার এবং পাঠকদের মিলনমেলা বসে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও লেখক ড. মিজানুর রহমান আজহারি।

অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে প্রিয় লেখকের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পেয়ে পাঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত তার আলোচিত গ্রন্থ ‘এক-নজরে কুরআন’-এর অভাবনীয় সাফল্য এবং পাঠকদের সঙ্গে বইটির গভীর সম্পর্ক উদযাপন করতেই এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়।

এই বই উৎসবে ‘সচেতনতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে পাঠাভ্যাস বৃদ্ধি’ শীর্ষক এক বিশেষ আলোচনা পেশ করেন ড. মিজানুর রহমান আজহারি। তিনি তার বক্তব্যে হায়ারোগ্লিফিক্স বা চিত্রলিপির মাধ্যমে মানুষের লিখন পদ্ধতির ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়ের জ্ঞানচর্চার বিবর্তন তুলে ধরেন। মেধা ও মননের বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   অমর একুশে বইমেলা  এক-নজরে কুরআন  বই উৎসব  মিজানুর রহমান আজহারি  আজহারি  বই  সময়ের আলো 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: