সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে। তিনি

2026-04-16T23:21:29+00:00
2026-04-16T23:21:29+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
প্রবাস
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:২১ পিএম 
মো. আলমাছ সরদার ফরিদ। সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা।

বুধবার (১৫ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ। ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে ফরিদ।

পরিবার সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় দুই বছর ৯ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান ফরিদ। গত ২৪ মার্চ থেকে তার পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার বিকালে ফরিদের বাবার মোবাইলে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের ওপাশ থেকে বলা হয়, ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যু হয়েছে।


ফরিদের বাবা আবু তালেব সরদার বলেন, আমার ছেলে সৌদি আরবে একটি কফি হাউজে শ্রমিকের কাজ করত। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ফরিদ। অনেক আশা-ভরসা নিয়ে তাকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। সে পরিবারের হাল ধরবে। কিন্তু অল্পতেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। 

সময়ের আলো/আআ


  বিষয়:   সৌদি আরব  দুর্ঘটনা  বাংলাদেশ  যুবক  নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: