হজযাত্রার প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিশেষ তদারকি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হজযাত্রা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী

2026-04-17T01:16:41+00:00
2026-04-17T01:16:41+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
হজযাত্রার প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিশেষ তদারকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:১৬ এএম   (ভিজিট : ২৯)
শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত
হজযাত্রা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টায় বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি দেখতে যান তারা। এ সময় হজযাত্রার বিভিন্ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন মন্ত্রী-প্রতিমন্ত্রী।

পরিদর্শনে হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রাকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল রাখা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।


এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের হজের উদ্বোধনী ফ্লাইট আগামীকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে পবিত্র হজ পালনে যাবেন ৪১৯ জন হজযাত্রী।


  বিষয়:   হজযাত্রা  প্রস্তুতি  বিমানবন্দর  মন্ত্রী  প্রতিমন্ত্রী  বিশেষ তদারকি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: