রাজধানী পল্টনে ডিবির ব্লক রেইড, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পল্টন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ ব্লক রেইড চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সাত যুবককে গ্রেফতার

2026-04-17T01:37:18+00:00
2026-04-17T01:37:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানী পল্টনে ডিবির ব্লক রেইড, গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:৩৭ এএম 
গ্রেফতারকৃত সাত যুবক। ছবি : সংগৃহীত
রাজধানীর পল্টন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ ব্লক রেইড চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সাত যুবককে গ্রেফতার হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

ডিবি সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে পল্টন থানা এলাকার দৈনিক বাংলা মোড়ে ব্লক রেইড চালায় ডিবি। গোয়েন্দা মতিঝিল বিভাগের জোনাল টিম পরিচারিত-এ অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— জসিম উদ্দিন (১৯), মো. ইব্রাহিম (২১), মো. সোহাগ (২৬), তালহা ইসলাম রিদান (২০), মো. ডালিম (২৭), মো. ইয়ামিন (৩২) ও মো. ইউসুফ (২০)।


উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। আদালত দুজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তিনি আরও বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফআর


  বিষয়:   রাজধানী  পল্টন  ডিবি  ব্লক রেইড  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: