টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের সমীকরণ

2026-04-17T11:08:56+00:00
2026-04-17T11:08:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ২৭)
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সংগৃহীত ছবি
সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের সমীকরণ মাথায় রেখেই সিরিজ শুরু করছে টাইগার্স। অভিজ্ঞতা বিবেচনায় কিউইরা কিছুটা দুর্বল হলেও, ছোট করে দেখছে না বাংলাদেশ।

বাংলাদেশ দল তিন পেসার নিয়ে মাঠ নামছে। পিএসএল থেকে ফেরা নাহিদ রান ও শরিফুলের সঙ্গে রয়েছেন তাসকিন। তবে একাদশে জায়গা হয়নি বহুল আলোচিত নাম সৌম্য সরকারের।  

মাঠে নামার আগে ওয়ার্ম আপ করতে গিয়ে বাম হাঁটুতে কিছুটা অস্বস্তিবোধ করেছেন মোস্তাফিজুর রহমান। সে কারণে সতর্কতার অংশ হিসেবে তাকে একাদশে রাখা হয়নি। ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল।

এখন পর্যন্ত মোট ৪৬টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৪টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।

সময়ের আলো/আআ


  বিষয়:   টস  ফিল্ডিং  বাংলাদেশ  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: