স্থগিত থাকা ১৯০ প্রার্থীকে সাময়িক মনোনয়ন

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বিভিন্ন কারণে স্থগিত থাকা ১৯০ জন প্রার্থীকে অবশেষে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন

2026-04-17T17:51:00+00:00
2026-04-17T17:51:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
৪৮তম বিসিএস
স্থগিত থাকা ১৯০ প্রার্থীকে সাময়িক মনোনয়ন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম 
সরকারি কর্ম কমিশন। ছবি : সংগৃহীত
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বিভিন্ন কারণে স্থগিত থাকা ১৯০ জন প্রার্থীকে অবশেষে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে। স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে এই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে পিএসসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সহকারী সার্জন পদে ১৭১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। তবে স্থগিত থাকা অবশিষ্ট ২৪ প্রার্থীর বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাদের বিষয়ে পরে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রার্থীদের প্রয়োজনীয় বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) সনদ না থাকায় তাদের প্রার্থিতা ও ফলাফল স্থগিত রাখা হয়েছিল। পরে নথিপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে কমিশন ১৯০ জনকে ক্যাডার পদে যোগ্য বিবেচনা করে এই মনোনয়ন দিয়েছে।

সাময়িকভাবে মনোনীত এই প্রার্থীদের এখন স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সব প্রক্রিয়া শেষে তাদের নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে পিএসসি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   প্রার্থী  মনোনয়ন  বিসিএস 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: