যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার সময় ও স্থান নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন এর

2026-04-18T09:10:46+00:00
2026-04-18T09:10:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার সময় ও স্থান নিয়ে যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:১০ এএম   (ভিজিট : ৩৪)
সোমবার দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন আলোচনাকারীরা। ইরানের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 

এর আগে শনিবারের আলোচনা কাজে না আসলেও পাকিস্তানের মধ্যস্থতায় আবারও দুই দেশ আলোচনায় বসতে রাজি হয়।


টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। মার্কিনিদের চাপে পড়ে এটি মানতে রাজি হয় দখলদার ইসরায়েল। 

তারাও ওইদিন থেকে ইরানে হামলা বন্ধ করে দেয়। এরপর গত পরশুদিন লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় ইসরায়েল। এর প্রেক্ষিতে হরমুজ প্রণালি খুলে দেয় তেহরান।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান  আলোচনা  সময়  স্থান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: