স্বাস্থ্যসেবায় দেশসেরার স্বীকৃতি পেলেন ফরিদপুরের ডা. তানসিভ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন ক্যাটাগরিতে দেশসেরার স্বীকৃতি অর্জন করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. তানসিভ

2026-04-18T17:43:55+00:00
2026-04-18T17:43:55+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্বাস্থ্যসেবায় দেশসেরার স্বীকৃতি পেলেন ফরিদপুরের ডা. তানসিভ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা স্মারক নিচ্ছেন ডা. তানসিভ জুবায়ের নাদিম। ছবি : সংগৃহীত
স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন ক্যাটাগরিতে দেশসেরার স্বীকৃতি অর্জন করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. তানসিভ জুবায়ের নাদিম। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী এই পুরস্কার তুলে দেন।

Advertisement
এদিকে, ডা. তানসিভ জুবায়ের নাদিমের অসামান্য সাফল্যে ফরিদপুর জেলার স্বাস্থ্য বিভাগের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর জেলার সিভিল সার্জন মাহমুদুল হাসান।


স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, এই স্বীকৃতি শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ফরিদপুর জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তারা আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যতে জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল এবং মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফআর
  বিষয়:   ভাঙ্গা  ফরিদপুর  স্বাস্থ্যসেবা  মানোন্নয়ন  দেশসেরা  ইউএইচএফপিও  ডা. তানসিভ জুবায়ের 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: