অ্যাশেজের কনসার্ট বাতিল

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের বহুল প্রতীক্ষিত কনসার্ট। তবে শেষ মুহূর্তে সেটি বাতিল

2026-04-19T03:46:48+00:00
2026-04-19T03:46:48+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
আনন্দ সময়
অ্যাশেজের কনসার্ট বাতিল
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:৪৬ এএম 
জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের সদস্যরা। সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের বহুল প্রতীক্ষিত কনসার্ট। তবে শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে। আগের দিন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান লেখেন, ১৮ এপ্রিল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অ্যাশেজের কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে না। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে- অ্যাশেজ পারফর্ম করতে এলে সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। উন্মুক্ত ভেন্যু হওয়ায় জনসমাগম সামাল দেওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভেন্যুর সীমিত পরিসর এবং প্রশাসনিক দিক বিবেচনায় নেওয়ার কথাও উল্লেখ করেন জুনায়েদ ইভান। 

তিনি বলেন, জায়গাটি তুলনামূলক ছোট হওয়ায় রাস্তায় ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে সতর্কতা জানানো হয়েছে।   ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও- কোনো উত্তাল সমুদ্র রাতে।’ এর আগে ২০২৩ সালেও রবীন্দ্র সরোবরে কনসার্টের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছিল।

উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১২টি কনসার্ট করেছে অ্যাশেজ। ঢাকার গাবতলী, মিরপুর, পল্লবী, বাসাবো, সূত্রাপুর, মোহাম্মদপুর, মতিঝিল, উত্তরা, ধানমন্ডির পাশাপাশি গাজীপুর ও কুমিল্লায় কনসার্ট করে ফেলেছে। 

গত দুই দিনে রাজধানীর উত্তরা এবং কুমিল্লা টাউন হল মাঠে কনসার্ট করেছে ব্যান্ডটি। আগামী জুনে ইতালির রোম, ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে ব্যান্ডটির পারফর্ম করার কথা রয়েছে। শনিবার অনুষ্ঠানের অপেক্ষায় ছিলেন হাজারো ভক্ত আর প্রস্তুতিও ছিল প্রায় চূড়ান্ত। কিন্তু শেষ মুহূর্তে এসে হতাশ হতে হলো জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের শ্রোতাদের।

সময়ের আলো/আআ


  বিষয়:   অ্যাশেজ  কনসার্ট  বাতিল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: