হজযাত্রীদের জন্য বাংলালিংকের রোমিং প্যাক

প্রযুক্তির আলো প্রতিবেদক

প্রযুক্তি

প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। কিন্তু সেখানে পৌঁছেই অনেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার

2026-04-19T05:23:30+00:00
2026-04-19T05:23:30+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
হজযাত্রীদের জন্য বাংলালিংকের রোমিং প্যাক
প্রযুক্তির আলো প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:২৩ এএম 
সংগৃহীত ছবি
প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। কিন্তু সেখানে পৌঁছেই অনেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নতুন সিম কার্ড কেনেন। নতুন সিম কেনার ঝামেলা এড়াতে হজযাত্রীদের জন্য ফাইভ-জি রোমিং প্যাক চালু করেছে বাংলালিংক। নতুন এ সুবিধা চালুর ফলে হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিরা সহজেই দেশে থাকা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সম্প্রতি এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

রোমিং প্যাক চালুর ফলে বাংলালিংক ব্যবহারকারীরা বাংলাদেশি টাকায় নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই প্যাক কিনতে পারবেন। ফলে পরিবার-পরিজনের সঙ্গে সংযুক্ত থাকতে আলাদা করে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না। সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তারা স্বজনদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘হজ একজন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আবেগঘন অভিজ্ঞতা। প্রতি বছর সৌদি আরবে পৌঁছে আমাদের দেশের হজযাত্রীদের নতুন সিম কার্ড কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, যা তাদের জন্য ভোগান্তির। আমাদের এই রোমিং প্যাক সেই সমস্যার সমাধান দেবে। এতে করে তারা সৌদি আরবে পৌঁছানোর মুহূর্ত থেকেই প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।’

হজ রোমিং প্যাক ব্যবহারের জন্য নতুন নম্বর প্রয়োজন হবে না, ফলে বর্তমান বাংলালিংক নম্বর ব্যবহার করেই দেশে থাকা স্বজনদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ করা যাবে। এতে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি প্রয়োজনীয় ডিজিটাল সেবাগুলোও স্বাভাবিকভাবে চালু থাকবে। 

বাংলালিংকের হজ রোমিং প্যাকের সর্বনিম্ন খরচ ৫৯৪ টাকা। প্রিপেইড ও পোস্টপেইড- সব ধরনের বাংলালিংক গ্রাহকরা সৌদি আরব ভ্রমণের সময় এই সুবিধা নিতে পারবেন। মাইবিএল অ্যাপের মাধ্যমেও প্যাকগুলো কেনা যাবে।

সময়ের/আআ
  বিষয়:   হজযাত্রী  বাংলালিংক  রোমিং  প্যাক 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: