যেসব জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের আবহাওয়ায় আজ থাকছে বৈচিত্র্যের ছাপ-কোথাও রোদ, কোথাও আবার হঠাৎ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দিনের বিভিন্ন সময়ে দেশের একাধিক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত

2026-04-19T10:12:23+00:00
2026-04-19T10:12:23+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
জাতীয়
যেসব জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:১২ এএম 
প্রতীকী ছবি
দেশের আবহাওয়ায় আজ থাকছে বৈচিত্র্যের ছাপ-কোথাও রোদ, কোথাও আবার হঠাৎ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দিনের বিভিন্ন সময়ে দেশের একাধিক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে, যা কৃষি ও জনজীবনে সাময়িক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
আরও পড়ুন

বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সিলেট অঞ্চলের জন্য। দুপুরের মধ্যে এই এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে দিন ও রাত মিলিয়ে কয়েক দফায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের জেলাগুলোতে এই প্রবণতা বেশি থাকবে। পাশাপাশি বিকেলের দিকে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলেও দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া বরিশাল বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের কিছু জায়গায়ও বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির আভাস মিলছে।

এএডি/


  বিষয়:   দুপুর  ঝড়  বৃষ্টি  শঙ্কা  নদীবন্দর  সতর্ক  সংকেত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: