ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিজ্ঞান প্রযুক্তি মেলায় খুদে বিজ্ঞানীদের বিস্ময়কর উদ্ভাবন প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়ামে মেলার আয়োজন করা হয়।
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সর্দার।
বিজ্ঞান মেলার স্টলগুলো ঘুরে দেখা যায় খুদে বিজ্ঞানীদের বিস্ময়কর সব উদ্ভাবন। বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার কার্বন পরিশোধন, বৃষ্টি পানি বিশুদ্ধ করণ, বায়ো ডিজেল, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থাপনা, বিদ্যুৎ সাশ্রয়ী, সোলার সিস্টেম, পরিবেশ বান্ধব গাড়ি, পানির অপচয় রোধ, কালো ধোয় বিশুদ্ধ করণ, লেবু দিয়ে বিদ্যুৎ আবিষ্কার, আধুনিক অগ্নিকাণ্ড নির্বাপক মেশিন ও হাইড্রোলিক অপারেটিং সিস্টেমের মতো আধুনিক সব প্রজেক্ট প্রদর্শন করছে শিক্ষার্থীরা।
এ সময় মেলা পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, পীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ইমরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, জাবরহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়ব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক বাবলুর রশীদ প্রমুখ।
সময়ের আলো/জোই