মমেক ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি

2026-04-19T18:07:06+00:00
2026-04-19T18:07:06+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
মমেক ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৩৬)
ময়মনসিংহ মেডিকেল কলেজ। ছবি : সময়ের আলো
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

বহিষ্কৃতদের মধ্যে মমেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপকে সাংগঠনিক পদ এবং নাফিউল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপকে সাংগঠনিক পদ এবং নাফিউল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

অন্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে বলা হয়, ছাত্রদলের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার কিছু নেতাকর্মীর বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। উক্ত অভিযোগের তদন্তের জন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুর রহমান সোহানের নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। 

উক্ত কমিটিকে আগামী ১২ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো। 

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাতে জুনিয়রদের দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত হয় দুই ছাত্রদল কর্মী মো. মুয়াজ ও মীর হামিদুর।

এ ঘটনায় গতকাল শনিবার থেকে কলেজের সব ক্লাস-পরীক্ষা আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এফআর


  বিষয়:   মমেক  ছাত্রাবাস  সংঘর্ষ  ঘটনা  ছাত্রদল  বহিষ্কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: