মাহদী আমিনের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় পদ হারালেন ইবি ছাত্রদল নেতা

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোলাইমান চৌধুরীকে দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির দপ্তর

2026-04-20T00:11:01+00:00
2026-04-20T00:11:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
মাহদী আমিনের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় পদ হারালেন ইবি ছাত্রদল নেতা
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:১১ এএম 
ছাত্রদল নেত সোলাইমান চৌধুরী। ছবি : সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোলাইমান চৌধুরীকে দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় তার এ পদ স্থগিত করা হয়েছে বলে জানান ওই ছাত্রদল নেতা। 

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ইবি শাখার যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরীর সাংগঠনিক পদ স্থগিত করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে এই সিদ্ধান্তের পরপরই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল নেতা সোলাইমান চৌধুরী। 

সেখানে তিনি লেখেন, ‘এ বিষয়ে আমি মোটেও অনুতপ্ত বা বিচলিত নই। সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহদি আমিন রাজনৈতিকভাবে বিতর্কিত এক ব্যক্তি, শহিদুল ইসলামকে তার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের বিরুদ্ধে আমি প্রমাণসহ ফেসবুকে প্রতিবাদ জানাই। এর ফলেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমার পদ স্থগিত করেছে। যৌক্তিক সমালোচনা কখনো দলের বিরুদ্ধে যায় না, বরং দলকে সঠিক পথে রাখতে সাহায্য করে।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, অনেকেই আড়ালে থেকে দলের প্রতি আনুগত্যের ভান করে প্রকৃতপক্ষে দলের ক্ষতি করেছে এবং বিএনপিকে বিতর্কিত করেছে। এই তালিকা ছোট নয়। আমার বিশ্বাস, মাহদি আমিনের মতো কিছু ব্যক্তির কর্মকাণ্ড দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। যখন রাজপথের ত্যাগী কর্মীদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়, তখন বুঝতে হবে, সবকিছু ঠিকভাবে চলছে না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দলের দুঃসময়ে আবার আমরা সামনের সারিতেই থাকবো, সুসময়গুলা মাহদি আমিনদেরই থাকুক।’

এর আগে, গত ১৭ ও ১৮ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনকে জড়িয়ে দুটি পোস্ট দেন ইবি ছাত্রদল নেত সোলাইমান চৌধুরী। 

পোস্টে তিনি লেখেন, ‘মাহদী আমিনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নিয়োগে জামায়াতের লোকজন ব্যাপক খুশি। আর এদিকে এই নিয়োগ নিয়ে যারা সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে মাহদী আমিন তার খুদকুঁড়ো দিয়ে পোষা অ্যাক্টিভিস্টদের নামিয়েছে। ম্যান চয়েজে বিএনপি অনেক ভুল করেছে। যার ফলাফল আজকের মাহমুদুর রহমান মান্না, ফালু আর মাহদী আমিনরা। এছাড়া তিনি এই পোস্টের কমেন্টে মাহদী আমিনের বিরুদ্ধে বিতর্কিত লোক নিয়োগের অভিযোগ তোলেন।’

এদিকে আরেক পোস্টে তিনি মাহদী আমিনের ছবি দিয়ে ফুটফুটে সুন্দর লেখে কটাক্ষ করে একটি পোস্ট দেন।

এফআর


  বিষয়:   মাহদী আমিন  পোস্ট  পদ  ইবি  ছাত্রদল  নেতা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: