রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক

খেলা

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ১২ বছরের পথচলা পেসার রুবেল হোসেন। গত ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক

2026-04-20T11:31:33+00:00
2026-04-20T11:31:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৩১ এএম   (ভিজিট : ৩৪)
রুবেলের সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল। সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ১২ বছরের পথচলা পেসার রুবেল হোসেন। গত ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। দীর্ঘ সময় দেশের ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষ বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২০ এপ্রিল) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী, ম্যাচের আগে রুবেল ও তার ছেলের হাতে বিদায়ী সম্মাননা তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। এ সময় রুবেলকে একটি বিশেষ স্মারক এবং তার তিন সংস্করণের জার্সি বাঁধাই করে তুলে দেওয়া হয়।

বিদায়বেলায় আবেগাপ্লুত রুবেল এই আয়োজনের জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি যখন জাতীয় দল থেকে অবসর নিই, তখন আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন দেন। তিনি আমাকে বলেন, রুবেল তোকে আমরা বিদায়ী সংবর্ধনা দিতে চাই। এমন আয়োজনের জন্য বিসিবির প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

এই ডানহাতি পেসার আরও বলেন, আমার ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিবার, গ্রাউন্ডসম্যান, কোচ থেকে শুরু করে সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জানাতে চাই। ২০০৯ সালে অভিষেকের সময় আমার পাশে যারা ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।


বিশেষ করে নিজের উত্থানের পেছনের কারিগরকে স্মরণ করে রুবেল বলেন, আমাকে পেসার হান্ট থেকে তুলে এনে জাতীয় দলে খেলানো পর্যন্ত একজন মানুষের কথা না বললেই নয়। তিনি হলেন সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং তাঁকে শুভকামনা জানাই।

রুবেলের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ১২ বছরের। এই সময়ে তিন সংস্করণ মিলিয়ে দেশের হয়ে তিনি শিকার করেছেন ১৯৩টি উইকেট। তবে গত কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। পারফরম্যান্স এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় জাতীয় দলে ফেরার সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে তার। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   রুবেল হোসেন  বিদায়  সংবর্ধনা  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: