এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এমপিওভুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানসহ সব কর্মচারীকে এক সফটওয়্যারের মাধ্যমে বদলির আওতায় আনতে যাচ্ছে সরকার। এই কার্যক্রমে ২০ এপ্রিল

2026-04-20T12:17:12+00:00
2026-04-20T12:17:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:১৭ পিএম 
সংগৃহীত ছবি
এমপিওভুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানসহ সব কর্মচারীকে এক সফটওয়্যারের মাধ্যমে বদলির আওতায় আনতে যাচ্ছে সরকার। এই কার্যক্রমে ২০ এপ্রিল বদলি সফটওয়্যারের লাইভ হবে। সফটওয়্যারটি ওয়েবসাইটে দেওয়া হবে। এরপর থেকে শিক্ষকদের তথ্য এন্ট্রি করা যাবে। 

রোববার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ তথ্য জানিয়েছেন। গত ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে সভায় বদলির সফটওয়্যারেও আপডেট আনা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। আর সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশের ব্যাপারে তাগিদ দেওয়া হয়।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যারে করার কার্যক্রম শুরু করা হয়। সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় টেলিটক লিমিটেড। শিগগিরিই সংশোধিত নীতিমালা প্রকাশ হতে পারে বলে জানা গেছে।


জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও, চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   এমপিওভুক্ত  শিক্ষক  বদলি  নতুন  নিয়ম 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: