ফেনীতে এসএসসি-দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ হাজার শিক্ষার্থী

ফেনী প্রতিনিধি

সারাদেশ

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও দাখিল (সমমান) পরীক্ষা। এবার ফেনী জেলার ৩৭টি কেন্দ্রে ৩শ ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের

2026-04-20T15:18:02+00:00
2026-04-20T15:18:02+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ফেনীতে এসএসসি-দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ হাজার শিক্ষার্থী
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:১৮ পিএম 
সংগৃহীত ছবি
মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও দাখিল (সমমান) পরীক্ষা। এবার ফেনী জেলার ৩৭টি কেন্দ্রে ৩শ ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ হাজার শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১৯৯টি স্কুল থেকে ১৪ হাজার ৯৪৩ জন, ১৭টি মাদ্রাসা থেকে দাখিলে ৫ হাজার ৯৭৭ জন এবং ২০টি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ফেনী সদর উপজেলায় ৭টি কেন্দ্রে ৬৭টি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৭০১ জন ও দাখিলে ২টি কেন্দ্রে ২৫টি মাদ্রাসা থেকে ৫ হাজার ৪২৫ জন, পরশুরাম উপজেলায় ১টি কেন্দ্রে ১৫টি স্কুল থেকে এসএসসিতে ৭৯৩ জন ও দাখিলে ১টি কেন্দ্রে ১১টি মাদ্রাসা থেকে ৫০২ জন, ফুলগাজী উপজেলায় ২টি কেন্দ্রে ২৪টি স্কুল থেকে এসএসসিতে ১ হাজার ৪৭৯ জন ও দাখিলে ১টি কেন্দ্রে ৭টি মাদ্রাসা থেকে ৩৩১ জন।


ছাগলনাইয়া উপজেলায় ৩টি কেন্দ্রে ৩০টি স্কুল থেকে এসএসসিতে ১ হাজার ৪৮৩ জন ও দাখিলে ১টি কেন্দ্রে ২২টি মাদ্রাসা থেকে ১ হাজার ১৪৪ জন, সোনাগাজী উপজেলায় ৪টি কেন্দ্রে ২৫টি স্কুল থেকে এসএসসিতে ১ হাজার ৯০৮ জন ও দাখিলে ২টি কেন্দ্রে ২১টি মাদ্রাসা থেকে ৫০৯ জন, দাগনভূঞা উপজেলায় ৪টি কেন্দ্রে ২৮টি স্কুল থেকে এসএসসিতে ২ হাজার ৫৭৯ জন ও দাখিলে ২টি কেন্দ্রে ২৩টি মাদ্রাসা থেকে ১ হাজার ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ ছাড়া সব উপজেলায় এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী অংশ নেবে।

সূত্র আরও জানায়, ইতোমধ্যে প্রয়োজনীয়সংখ্যক ভিজিলেন্স টিম গঠন, ট্যাগ অফিসার নিয়োগ, পরিদর্শক নিয়োগ, আসন বিন্যাস, মেডিকেল টিম গঠন, যানজট নিরসন ও কেন্দ্রে পুলিশ মোতায়েন, পুলিশ ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে জেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক জানান, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন নিরাপত্তার দায়িত্বে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ফেনী  এসএসসি-দাখিল  পরীক্ষায়  শিক্ষার্থী  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: