জেলগেটে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

প্রায় ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং ৮ কোটি ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ

2026-04-20T17:49:10+00:00
2026-04-20T17:49:10+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
জেলগেটে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম 
সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত
প্রায় ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং ৮ কোটি ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
আরও পড়ুন

দুদকের তথ্যমতে, পলকের বিরুদ্ধে প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে প্রায় ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

বর্তমানে তিনি কারাগারে থাকায় সরাসরি আদালতে এনে জিজ্ঞাসাবাদ সম্ভব না হওয়ায় তদন্তের স্বার্থে জেলগেটেই তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

এএডি/
  বিষয়:   জেলগেট  পলক  জিজ্ঞাসাবাদ  অনুমতি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: