ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কল্কি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডের অফবিট সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কল্কি কোয়েচলিন। পর্দায় তাকে যতটা আত্মবিশ্বাসী দেখায়, পর্দার আড়ালের জীবনটা সবসময় ততটা মসৃণ ছিল না।

2026-04-20T21:43:52+00:00
2026-04-20T21:43:52+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কল্কি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ পিএম 
অভিনেত্রী কল্কি কোয়েচলিন। ছবি : ফেসবুক
বলিউডের অফবিট সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কল্কি কোয়েচলিন। পর্দায় তাকে যতটা আত্মবিশ্বাসী দেখায়, পর্দার আড়ালের জীবনটা সবসময় ততটা মসৃণ ছিল না। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে হাজির হয়ে এই অভিনেত্রী শুনিয়েছেন তার জীবনের এক বিভীষিকাময় সময়ের কথা। বিচ্ছেদের যন্ত্রণা কীভাবে তার রাতের ঘুম কেড়ে নিয়ে তাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ঠেলে দিয়েছিল, সেই অকপট স্বীকারোক্তি এখন নেট দুনিয়ায় চর্চার বিষয়।

কল্কির মতে, বিচ্ছেদ মানে কেবল মনের কষ্ট নয়, এটি শরীরের ওপরও পাহাড়সম চাপ সৃষ্টি করে। তিনি জানান, সম্পর্কের ইতি টানার পর দীর্ঘ চার মাস তিনি ‘ইনসোমনিয়া’ বা অনিদ্রা রোগে ভুগেছিলেন। কাল্কি বলেন, ‘মন আর শরীর যে কতটা ওতপ্রোতভাবে জড়িত, তা আমি সেই দিনগুলোতে হাড়ে হাড়ে টের পেয়েছি। মন ভেঙেছিল বলে শরীরও সাড়া দিচ্ছিল না। টানা কয়েকমাস আমি দুচোখের পাতা এক করতে পারিনি।’
Advertisement
আরও পড়ুন

নিদ্রাহীন সেই রাতগুলোর বর্ণনা দিতে গিয়ে কল্কি স্মৃতিচারণ করেন, রাত ২টো বা ৩টে বাজলেই তার ঘুম ভেঙে যেত। এরপর আর কোনোভাবেই বিছানায় থাকা সম্ভব হতো না। অস্থিরতা কমাতে গভীর রাতে গিটার বাজাতেন তিনি, নিজেকে ব্যস্ত রাখতেন ছোটখাটো কাজে। কিন্তু শরীরের প্রয়োজনীয় বিশ্রামের অভাব তাকে নিয়ে যাচ্ছিল এক মানসিক বিভ্রমের দিকে।

দীর্ঘদিন না ঘুমানোর ফলে কাল্কির বাস্তবতাবোধ ফিকে হতে শুরু করেছিল। শুটিংয়ের দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, ‘কাজের সময় আমি বুঝতে পারতাম না যে আমি আসলে জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। চারপাশটা কেমন ঝাপসা আর বিভ্রান্তিকর লাগত। একটানা চার মাস আমি এই ঘোরের মধ্যে কাটিয়েছি।’

এএডি/
  বিষয়:   ভয়ংকর  অভিজ্ঞতা  মুখ  অভিনেত্রী  কল্কি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: