দুর্নীতি মামলায় বিপাকে অভিনেত্রী নুসরাত

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

রুপালি পর্দার ঝকঝকে আলো আর রাজনীতির আঙিনায় দাপিয়ে বেড়ানো অভিনেত্রী নুসরাত জাহান এবার এক ভিন্ন কারণে খবরের শিরোনামে। তবে এবার

2026-04-20T23:26:17+00:00
2026-04-20T23:26:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
দুর্নীতি মামলায় বিপাকে অভিনেত্রী নুসরাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৬ পিএম 
অভিনেত্রী নুসরাত জাহান। ছবি : সংগৃহীত
রুপালি পর্দার ঝকঝকে আলো আর রাজনীতির আঙিনায় দাপিয়ে বেড়ানো অভিনেত্রী নুসরাত জাহান এবার এক ভিন্ন কারণে খবরের শিরোনামে। তবে এবার কোনো ব্যক্তিগত গুঞ্জন নয়, বরং সরাসরি ‘রেশন দুর্নীতি’র আঁচ এসে লেগেছে তার গায়ে। বাংলাদেশের গম রপ্তানি কেন্দ্রিক দুর্নীতির তদন্তে এবার নুসরাতকে সশরীরে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তার ঠিক আগের দিন, বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নুসরাতকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, বসিরহাটের সংসদ সদস্য থাকাকালীন বাংলাদেশে গম পাঠানোর প্রক্রিয়ায় যে বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, সেই যোগসূত্র খুঁজতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন

সিজিও কমপ্লেক্সের ডাক এড়াতে নুসরাত একটি পাল্টা আবেদন জানিয়েছেন বলে জানা গেছে। তিনি কলকাতায় নয়, বরং দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তদন্তকারীরা তার এই আবেদন গ্রহণ করবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

টানা পাঁচ বছর বসিরহাটের সাংসদ থাকলেও এবারের লোকসভা নির্বাচনে নুসরাতকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। যদিও দল ও নেত্রীর সঙ্গে তার সুসম্পর্ক এখনও অটুট। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে নুসরাতের সরব উপস্থিতি সেই বার্তাই দেয়। অন্যদিকে, তার সঙ্গী যশ দাশগুপ্ত বর্তমানে রাজনীতি থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে নিজেদের প্রযোজনা সংস্থা ‘ওয়াইডি ফিল্মস’  নিয়েই ব্যস্ত।

নুসরাতের জন্য ইডির তলব অবশ্য নতুন কিছু নয়। এর আগে ফ্ল্যাট জালিয়াতি মামলায় দীর্ঘ ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন তিনি। এবার রেশন দুর্নীতির মতো গুরুতর অভিযোগে তার নাম জড়ানোয় ক্যারিয়ার ও ভাবমূর্তি নিয়ে বড়সড় সংকটের মুখে এই তারকা অভিনেত্রী।

এএডি/


  বিষয়:   দুর্নীতি  মামলা  অভিনেত্রী  নুসরাত  নুসরাত জাহান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: