প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

আগামীকাল মঙ্গলবার (২০ এপ্রিল) শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে

2026-04-21T09:43:10+00:00
2026-04-21T09:44:13+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ এএম  আপডেট: ২১.০৪.২০২৬ ৯:৪৪ এএম  (ভিজিট : ৩২)
ছবি : সংগৃহীত
আগামীকাল মঙ্গলবার (২০ এপ্রিল) শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের অভিভাবকেরাও অংশ নেন।

সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে তারা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, রাত পোহালেই এসএসসি পরীক্ষা। কিন্তু স্থানীয় গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ তালবাহানা করে আসছিল। তাই এ কারণে প্রবেশপত্র না পেয়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শেষে রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ঘটনাস্থলে গিয়ে প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন প্রবেশপত্র না পাওয়া এসএসসি পরীক্ষার্থীরা।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, সব পরীক্ষার্থীর প্রবেশপত্রের ব্যবস্থা করা হবে।


/কহু



  বিষয়:   এসএসসি  অবরোধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: