যানজট এড়াতে পায়ে হেঁটে কেন্দ্রে পরীক্ষার্থীরা, গেটে ভিড় না করার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুরোদমে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের উপচে পড়া

2026-04-21T10:59:03+00:00
2026-04-21T10:59:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
যানজট এড়াতে পায়ে হেঁটে কেন্দ্রে পরীক্ষার্থীরা, গেটে ভিড় না করার অনুরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
পুরোদমে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। তবে চিরচেনা যানজটের কারণে অনেক পরীক্ষার্থীকে ভোগান্তি পোহাতে হয়েছে; সময়মতো পৌঁছাতে গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই কেন্দ্রে প্রবেশ করেছেন অনেকে।

সকাল সাড়ে ৯টা থেকে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, যানজটে আটকে পড়ার আশঙ্কায় অভিভাবকরা সন্তানদের নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই ঘর থেকে বেরিয়েছেন। এবার সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্র প্রবেশের সুযোগ দেওয়ায় অনেক শিক্ষার্থী আগেভাগেই কক্ষে আসন গ্রহণ করে। তবে শেষ মুহূর্তে যারা পৌঁছেছেন, তাদের অনেককেই যানজটের কারণে গাড়ি থেকে নেমে দৌড়ে কেন্দ্রে ঢুকতে দেখা যায়। 

পরীক্ষা কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা এড়াতে মাইকিংয়ের মাধ্যমে নিরন্তর নির্দেশনা দেওয়া হচ্ছে। কেন্দ্রের অভ্যন্তরে মোবাইল ফোন বা স্মার্টওয়াচের মতো যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হচ্ছে, গেটের সামনে জটলা না পাকিয়ে সন্তানকে পৌঁছে দিয়েই যেন তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

এদিকে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ তৎপরতা দেখাচ্ছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ। ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, যানজট এড়াতে পরীক্ষার্থীদের কেন্দ্রের একদম সামনে না নেমে নিকটবর্তী কোনো কম ব্যস্ত স্থানে নামার পরামর্শ দেওয়া হয়েছে। সেখান থেকে হেঁটে কেন্দ্রে প্রবেশ করলে মূল সড়কের ওপর বাড়তি চাপ পড়বে না। 

তিনি আরও জানান, পরীক্ষা শুরুর আগে ও পরে সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো পরীক্ষার্থী অনাকাঙ্ক্ষিত বিলম্বের শিকার না হয়। সংশ্লিষ্টদের সহযোগিতায় একটি সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।


/কহু


  বিষয়:   এসএসসি  যানজট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: