রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মৌলভীবাজারের যুবকের

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঠে দালালের প্রলোভনে গিয়ে প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের এক যুবক। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হন মুহিবুর রহমান (২৭)।শুক্রবার

2026-04-21T11:51:18+00:00
2026-04-21T11:51:18+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মৌলভীবাজারের যুবকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৫১ এএম 
নিহত মুহিবুর রহমান। ছবি : সংগৃহীত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঠে দালালের প্রলোভনে গিয়ে প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের এক যুবক। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হন মুহিবুর রহমান (২৭)।

শুক্রবার (১৭ এপ্রিল) রাশিয়ায় সংঘটিত একটি ড্রোন হামলায় তিনি নিহত হন বলে জানা গেলেও বিষয়টি পরিবার নিশ্চিত হয় সোমবার (২০ এপ্রিল)। ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত মুহিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা এবং মসুদ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি রাশিয়ায় অবস্থানকালে বিভিন্ন সামরিক বাঙ্কারে রান্নার কাজ করতেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, মুহিবুর প্রথমে উচ্চশিক্ষার আশায় রাশিয়ায় যান। সেখানে কিছু সময় পড়াশোনার পর দেশে ফিরে আবারও রাশিয়া চলে যান। পরে সেখানে অবস্থানকালে তিনি বিয়েও করেন।

নিহতের ছোট ভাই হাবিবুর রহমান জানান, দুই বছর আগে দালালেরা তার ভাইকে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে কাজ করলে ভালো বেতন ও ভবিষ্যতে নাগরিকত্বের আশ্বাস দেয়। সেই প্রলোভনে পড়ে তিনি পরে যুদ্ধে যুক্ত হন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন

পরিবার আরও জানায়, গত সপ্তাহে একটি বাঙ্কারে অবস্থানকালে ইউক্রেনের ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই মুহিবুর নিহত হন। প্রথমে তার সহকর্মী মেহেদী হাসান পরিবারকে মৃত্যুর খবর জানান।

হাবিবুর রহমান বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার ভাই। এখন আমাদের সবচেয়ে বড় দাবি, তার মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়।’

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। আমতৈল ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইকবাল আহমদ জানান, পরিবার থেকে খবর পেয়েছেন যে ড্রোন হামলায় মুহিবুর নিহত হয়েছেন।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মশাহিদ হোসেন বলেন, ‘স্থানীয়ভাবে আমরা জেনেছি, রাশিয়ায় ইউক্রেনীয় হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে।’

এএডি/


  বিষয়:   রাশিয়া  ইউক্রেন  যুদ্ধ  প্রাণ  মৌলভীবাজার  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: