সিরাজদিখানে নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইছামতি নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। শুক্রবার

2026-07-03T15:07:55+00:00
2026-07-03T15:07:55+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সিরাজদিখানে নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:০৭ পিএম 
ইছামতি নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইছামতি নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া একতা সংসদ লঞ্চঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ইছাপুরা নদীর কালিপুর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সিরাজদিখান থানা পুলিশ ও ফতুল্লা নৌ-পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১দিকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের মৃত নোয়ার আলীর ছেলে আব্দুল মেলিক (৭০)। গত ৩০ জুন বিকেল ৪টায় বাড়ি থেকে বরে হন, পরর্বতীতে আর বাড়ি ফিরে যাননি। পরিবারের সদস্যরা মরদেহ দেখে তার পরিচয় শনাক্ত করেন।


বৃদ্ধরে ছেলে হানফি জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ও চোখওে কম দখতেন। চার দনি ধরে বাবাকে খুঁজতে ছিলাম। আজ ফসবেুকে ভিডিও দেখে এখানে এসে পেলাম বাবার মরদেহ। 

নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মোল্লা সেলীমুজ্জামান জানান, নিহতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে মৃত্যু কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, নৌ-পুলিশ আমাদের কাছে মরদেহটি হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সিরাজদিখান  নদী  ভাসমান  মরদেহ উদ্ধার  সিরাজদিখান  মুন্সীগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: