নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দৃশ্যমান থাকা কাম্য নয় : সড়ক পরিবহনমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা

রাজনীতি

সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘একটি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দৃশ্যমান থাকা কোনোভাবেই কাম্য

2026-06-23T14:22:03+00:00
2026-06-23T14:42:29+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজনীতি
নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দৃশ্যমান থাকা কাম্য নয় : সড়ক পরিবহনমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:২২ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ২:৪২ পিএম
ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতু এলাকায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত
সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘একটি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দৃশ্যমান থাকা কোনোভাবেই কাম্য নয়। নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতারই বহিঃপ্রকাশ।’

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একসময় একটি রাজনৈতিক দল ছিল, যা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ পরিত্যক্ত ও জনগণ কর্তৃক বর্জিত হয়েছে। সর্বশেষ এটি নিষিদ্ধ হয়েছে।’

শেখ রবিউল আলম আরও বলেন, ‘জনগণই রাজনৈতিক বৈধতার উৎস। জনগণ চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে এবং দেশ থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছে।’


সরকারি সম্পদের ব্যবহার ও পরিকল্পনা বিষয়ে মন্ত্রী জানান, ‘সরকারের যত জায়গা আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সে সমস্ত জায়গা চিহ্নিত করা হচ্ছে। সেগুলোতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু জায়গা, যেগুলো ১ একরের বেশি- সেগুলো একরকম চিহ্নিত করা হচ্ছে। ১ একরের নিচেরগুলোকে আরেকরকম চিহ্নিত করা হচ্ছে। ৩ একরের ওপরে যেগুলো, সেগুলোকে আবার ভিন্নরকম করে চিহ্নিত করা হয়েছে। ৩ একরের বেশি যেখানে জায়গা আছে, সেখানে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। সেসব জায়গা চিহ্নিত করে সেখানে সোলার স্থাপন করা হবে। এ ছাড়া, সেখানে স্থানীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে। অর্থাৎ সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং বিএনপির নেতা-কর্মীরা।

সময়ের আলো/মহু



  বিষয়:   সড়ক পরিবহনমন্ত্রী  নিষিদ্ধ  সংগঠন  আওয়ামি লীগ  মুন্সিগঞ্জ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: