স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়

সময়ের আলো ডেস্ক

প্রবাস

অবৈধভাবে বসবাস করাঅভিবাসীদের বৈধতা দিতে স্পেন সরকার এক গণ-ক্ষমা বা সাধারণ ক্ষমা কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের ফলে স্পেনে অনুমোদন

2026-04-21T18:12:31+00:00
2026-04-21T18:12:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম 
অভিবাসীদের বৈধতা দিতে স্পেন সরকার এক গণ-ক্ষমা বা সাধারণ ক্ষমা কর্মসূচি চালু করেছে। ছবি: সংগৃহীত
অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের বৈধতা দিতে স্পেন সরকার এক গণ-ক্ষমা বা সাধারণ ক্ষমা কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের ফলে স্পেনে অনুমোদন ছাড়া বসবাস ও কাজ করা কয়েক লাখ বিদেশি নাগরিক উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। স্পেন সরকারের মতে, এই কর্মসূচির আওতায় প্রায় ৫ লাখ অভিবাসী বৈধতা পেতে পারেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) থেকে অভিবাসীরা সশরীরে উপস্থিত হয়ে এই বৈধতা পাওয়ার জন্য আবেদন করতে শুরু করেছেন। এই আবেদন করা যাবে আগামী জুনের শেষ পর্যন্ত।

গত জানুয়ারিতে ঘোষণা করা এই কর্মসূচিটি চলতি মাসেই চূড়ান্ত রূপ পেয়েছে। এর আওতায় যেসব অভিবাসীর কোনো বৈধ কাগজপত্র নেই, কিন্তু তারা অন্তত পাঁচ মাস ধরে দেশটিতে বসবাস করছেন এবং যাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তারা এক বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি পাবেন।

দেশটির সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই কর্মসূচির আওতায় প্রায় ৫ লাখ অভিবাসী বৈধতা পেতে পারেন। তবে স্প্যানিশ থিংক ট্যাংক ‘ফাঙ্কাস’-এর হিসাব অনুযায়ী এই সংখ্যা প্রায় ৮ লাখ ৪০ হাজার হতে পারে। এত বিশাল সংখ্যক মানুষের আবেদন যাচাই-বাছাই করার জন্য দেওয়া সময়সীমা বেশ সংক্ষিপ্ত হওয়ায় অনেকেই এর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


জানা গেছে, আবেদনকারীদের সুবিধার্থে ৩৭০টিরও বেশি ডাকঘর বা পোস্ট অফিস খুলে দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, অভিবাসীরা চাইলে ৬০টি সামাজিক নিরাপত্তা কার্যালয় এবং কিছু নির্দিষ্ট অভিবাসন কার্যালয়েও আবেদন করতে পারবেন। গত বৃহস্পতিবার থেকে অনলাইনেও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

স্পেনের প্রগতিশীল প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই উদ্যোগকে ‘ন্যায্য ও প্রয়োজনীয় একটি পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন।

তার মতে, যারা এরই মধ্যে স্পেনে বসবাস করছেন এবং কাজ করছেন, তাদের ‘সমান অধিকার নিয়ে’ বেঁচে থাকা উচিত এবং কর দেওয়া উচিত।

এর আগে ১৯৮৬ থেকে ২০০৫ সালের মধ্যে রক্ষণশীল সরকারের আমলসহ মোট ছয়বার এমন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   স্পেন  গণ-বৈধকরণ  কর্মসূচি  আবেদন  অভিবাসী 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: