শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ‘এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার’

2026-04-21T18:38:04+00:00
2026-04-21T18:38:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৩৮ পিএম 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত
বাংলাদেশের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ‘এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার’ (এটিএমসি) উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আফরোজা খানম বলেন, ‘অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে দেশের আকাশসীমা আরও নিরাপদ হবে। এটি আমাদের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, ১৯৮০ সালে কুর্মিটোলায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালুর মাধ্যমে তিনি এ দেশের এভিয়েশন খাতের ভিত্তি রচনা করেছিলেন।


তিনি আরও বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশনে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান থ্যালেসের ভাইস প্রেসিডেন্ট নিকোলাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শাহজালাল  বিমানবন্দর  এয়ার ট্রাফিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: