প্রাইমারি স্কুলে ভর্তির অভিন্ন ফরমে স্বাস্থ্য তথ্য বাধ্যতামূলক

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির অভিন্ন ফরমে স্বাস্থ্য তথ্য দেওয়া বাধ্যতামূলক করেছে।মঙ্গলবার (২১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক

2026-04-21T20:14:53+00:00
2026-04-21T20:16:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রাইমারি স্কুলে ভর্তির অভিন্ন ফরমে স্বাস্থ্য তথ্য বাধ্যতামূলক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:১৪ পিএম  আপডেট: ২১.০৪.২০২৬ ৮:১৬ পিএম
প্রাথমিক শিক্ষা অধিদফতরের লোগো। সংগৃহীত ছবি
সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির অভিন্ন ফরমে স্বাস্থ্য তথ্য দেওয়া বাধ্যতামূলক করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) ভূপেষ রঞ্জন রায়ের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের চিঠিতে বলা হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সময়ে অভিন্ন ফরমে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি অন্তর্ভুক্তকরণপূর্বক একটি অভিন্ন ভর্তি ফরম প্রণয়ন করা হয়েছে।  


চলতি শিক্ষাবর্ষে অভিন্ন ভর্তি ফরমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত তথ্যাদি লিপিবদ্ধ করার এবং পরবর্তী শিক্ষাবর্ষে উল্লিখিত ফরমের মাধ্যমে ভর্তি কার্যক্রম বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 


/ইউএমএইচ




  বিষয়:   প্রাইমারি স্কুল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: