দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রবাস

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী আবু নাছের শামীমকে (৫০) গুলি করে হত্যা করেছে

2026-04-22T15:23:27+00:00
2026-04-22T15:38:46+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:২৩ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ৩:৩৮ পিএম
প্রবাসী ব্যবসায়ী আবু নাছের শামীমকে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী আবু নাছের শামীমকে (৫০) গুলি করে হত্যা করেছে স্থানীয় ‘সন্ত্রাসীরা’।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement
নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার গনু সারেং বাড়ির মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। তিনি চার ছেলের জনক ছিলেন।

নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, তার বাবা ২০০৭ সালের দিকে প্রথম দক্ষিণ আফ্রিকায় যায়। সর্বশেষ চার বছর আগে দেশে এসে কয়েক মাস থাকেন। এরপরে পুনরায় সেখানে ফিরে গিয়ে আবার ব্যবসা শুরু করেন। বর্তমানে বাবার ৪থেকে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে দক্ষিণ আফ্রিকায়।

পিয়াস জানান, কিছু দিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে সেখানকার প্রবাসী নোয়াখালীর আরেক ব্যবসায়ীর সঙ্গে অংশীদার নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চরম আকার ধারণ করে। দোকানটি বেশ বড় হওয়ায় বড় ক্রেতা পাওয়া যাচ্ছিল না। 


তিনি আরও বলেন, পরবর্তীতে বাবা নিরাপত্তার জন্য দোকানে বুলেট প্রুফ গ্লাস স্থাপন করেন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ দেন। গতকাল বিকেলে বাবা দোকানের সামনে তার নিয়োগ দেওয়া নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী এসে বাবার মাথায় অস্ত্র ঠেকিয়ে পরপর ৬ থেকে ৭ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।  

সময়ের আলো/জোই/কেএইচও 
  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  বাংলাদেশ  ব্যবসায়ী  গুলি  হত্যা 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: