মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় লেবাননের পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৈরুতস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, দেশটির নিরাপত্তা পরিস্থিতি

2026-04-23T05:56:36+00:00
2026-04-23T05:56:36+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ এএম 
লেবানন দুতাবাস। ছবি : বিবিসি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় লেবাননের পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৈরুতস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, দেশটির নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে এবং যেকোনো সময় আরও জটিল আকার নিতে পারে। এই প্রেক্ষাপটে লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এখনো বাণিজ্যিক ফ্লাইট চালু থাকায় এই সুযোগ কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব লেবানন ত্যাগ করা উচিত। যারা আপাতত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের জন্য জরুরি পরিস্থিতির বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, লেবাননজুড়ে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি বিদ্যমান। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকা, পর্যটনকেন্দ্র বা বিদেশিদের যাতায়াত বেশি এমন স্থানগুলো হামলার ঝুঁকিতে থাকতে পারে। তাই মার্কিন নাগরিকদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন

সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। বুধবার দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

যদিও গত ১৭ এপ্রিল থেকে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও বাস্তবে সংঘর্ষ থামেনি। বরং বিভিন্ন স্থানে হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

সর্বশেষ হামলায় লেবাননের আত-তিরি এলাকায় এক নারী সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ, যা দেশটিতে বড় ধরনের মানবিক সংকট তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে বিদেশি নাগরিকদের নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্র আগেভাগেই তাদের নাগরিকদের সরিয়ে নিতে চাইছে।

এএডি/


  বিষয়:   মার্কিন  নাগরিক  লেবানন  যুক্তরাষ্ট্র  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: