ফুটবল বিশ্বকাপে ইরানকে বাদ দিয়ে ইতালি, প্রস্তাব মার্কিন দূতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানকে সরিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি। প্রভাবশালী সংবাদমাধ্যম

2026-04-23T09:08:30+00:00
2026-04-23T13:31:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ফুটবল বিশ্বকাপে ইরানকে বাদ দিয়ে ইতালি, প্রস্তাব মার্কিন দূতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:০৮ এএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ১:৩১ পিএম
ইরানি ফুটবল দল। ছবি : সংগৃহীত
আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানকে সরিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইতালীয় বংশোদ্ভূত এই মার্কিন দূত জানান, তিনি বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোর সঙ্গে সরাসরি কথা বলেছেন। ইতালির মতো ফুটবল ঐতিহ্যবাহী দলের বিশ্বকাপে থাকাটা টুর্নামেন্টের জৌলুস বাড়াবে। একজন ইতালীয় হিসেবে যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে আজুরিদের দেখা আমার স্বপ্ন। চারবারের চ্যাম্পিয়ন হিসেবে তাদের অন্তর্ভুক্তি যুক্তিযুক্ত।

মার্কিন দূতের এমন প্রস্তাবে বিতর্ক সৃষ্টি হলেও ইরান তাদের অবস্থানে অনড়। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দল বিশ্বকাপের জন্য শতভাগ প্রস্তুত। এদিকে ফিফা প্রধান জান্নি ইনফান্তিনোও গত সপ্তাহে স্পষ্ট করেছেন, ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞে ইরানের অংশগ্রহণ তিনি প্রত্যাশা করছেন।

এর আগে গত মার্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানি দলকে যুক্তরাষ্ট্রে স্বাগত। তবে ফুটবলারদের জীবন ও নিরাপত্তার কথা উল্লেখ করে তাদের অংশগ্রহণ নিয়ে এক ধরনের রহস্যজনক সংশয় প্রকাশ করেছিলেন তিনি, যদিও বিস্তারিত কিছু জানাননি।

বিশ্বকাপের গ্রুপিং অনুযায়ী ইরানের ম্যাচগুলোর হবে, বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরের সঙ্গে। এদিকে যুক্তরাষ্ট্রের সিয়াটল এবং লস অ্যাঞ্জেলেস ভেন্যুর ম্যাচগুলো নিরাপত্তা ইস্যুতে ইরান মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও ফিফা তা সরাসরি নাকচ করে দিয়েছে।


/কহু



  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  ফুটবল  বিশ্বকাপ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: