রেজা পাহলভির গায়ে ‘টমোটো সস’ ছিটিয়ে অপদস্ত , অভিযুক্ত আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জার্মানি সফরকালে ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি কিছু বিতর্কিত কাণ্ডের মুখে পড়েছেন। এসময় তার গায়ে‘টমোটো সস’ ছুঁড়ে মারার

2026-04-23T18:53:55+00:00
2026-04-23T18:56:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
রেজা পাহলভির গায়ে ‘টমোটো সস’ ছিটিয়ে অপদস্ত , অভিযুক্ত আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৬:৫৬ পিএম
ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। ছবি : টাইমস এন্ড স্টার
জার্মানি সফরকালে ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি কিছু বিতর্কিত কাণ্ডের মুখে পড়েছেন। এসময় তার গায়ে ‘টমোটো সস’ ছুঁড়ে মারার অভিযোগে দেশটির পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। 

তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনে ওই ঘটনাটি ঘটে। তবে এতে আহত বা বড় কোনো ক্ষতির মুখে পড়েননি রেজা পাহলভি। 

যদিও পরে তিনি ইরানে হামলার ব্যাপারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আবারও উদ্বুদ্ধ করেন। 


প্রতিবেদনে বলা হয়, বার্লিনের কেন্দ্রে ফেডারেল প্রেস কনফারেন্স থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন পাহলভি। ঠিক ওই সময় একজন কর্মী তার কাছে এগিয়ে আসেন এবং তরলটি ছুঁড়ে দেন। সেটি পাহলভির ঘাড় ও কাঁধের পেছনে লাগে। পুলিশ সঙ্গে সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়। পরে পাহলভি গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।

এর আগে, সংবাদ সম্মেলনে পাহলভি ইরানে হামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন পাহলভি। তিনি এই সামরিক অভিযানকে ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের জন্য এটি প্রয়োজনীয়।


/ইউএমএইচ



  বিষয়:   জার্মানি  রেজা পাহলভি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: