শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হত্যা মামলাসহ ডজনখানেক মামলার

2026-04-23T20:46:53+00:00
2026-04-23T21:37:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৪৬ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৯:৩৭ পিএম
সিরাজুল ইসলাম মন্ডল। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হত্যা মামলাসহ ডজনখানেক মামলার আসামি।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন । এর আগে, দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে ধারণা করা হলেও সম্প্রতি এলাকায় প্রকাশ্যে চলাফেরা শুরু করেন। 

একই সঙ্গে, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা এবং অবৈধ জ্বালানি তেলের সিন্ডিকেট পুনরায় সক্রিয় করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। 


পুলিশ জানায়, বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে অন্তত পাঁচটি সুনির্দিষ্ট মামলা (মামলা নম্বর—৫, ২০, ১৩, ৭ ও ১২) রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি এবং অবৈধ জ্বালানি তেলের ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি যৌথবাহিনী তার একটি গুদাম থেকে ৯ হাজার ১০০ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, সিরাজুল ইসলাম মন্ডল একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 

তিনি আরও বলেন, তিনি প্রকাশ্যে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


/ইউএমএইচ



  বিষয়:   শামীম ওসমান  সিরাজুল ইসলাম মন্ডল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: