‘জনগণের সঙ্গে কি ধোঁকাবাজি চলছে’

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের ক্রমবর্ধমান সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা

2026-04-24T08:15:56+00:00
2026-04-24T08:15:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘জনগণের সঙ্গে কি ধোঁকাবাজি চলছে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:১৫ এএম 
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের ক্রমবর্ধমান সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে গত দুই সপ্তাহ ধরে চলতে থাকা সংস্কার ও বিচারের আলাপ কোথায় হারিয়ে গেল প্রশ্ন রেখে তিনি বলেন, বর্তমানে রাষ্ট্র সংস্কার বা ইনসাফ কায়েমের আলোচনার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে ভাগ-বাটোয়ারার রাজনীতি। 

তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে আজ কৃষকের মৃত্যু হচ্ছে এবং নিরবচ্ছিন্ন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেইসঙ্গে হামের প্রকোপে শিশু মৃত্যু, অর্থনীতির বেহাল দশা ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো গুরুতর বিষয়গুলো এখন আলোচনার বাইরে চলে গেছে। 


সংসদের ভেতরের এবং বাইরের কার্যক্রমকে তিনি ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে অভিহিত করেছেন। 

একইসঙ্গে, তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, দুপুরে এক পক্ষ মারবেন আর রাতে আরেক পক্ষ মারবেন, এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে?

বিশেষ করে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন তিনি। স্থানীয় সরকারের অফিস এমপিদের হাতে ছেড়ে দেওয়া এবং তাদের জন্য নতুন গাড়ি, বিলাসিতা বলেও মন্তব্য করেন তিনি।   


/ইউএমএইচ  


  বিষয়:   মাহফুজ আলম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: