সিদ্ধেশ্বরীতে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সিদ্ধেশ্বরীতে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত হারুন

2026-04-24T08:46:29+00:00
2026-04-24T08:46:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সিদ্ধেশ্বরীতে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৪৬ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর সিদ্ধেশ্বরীতে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার পাটদা কাঠালিয়া গ্রামে। তার বাবার নাম তমিজ উদ্দিন। তিনি রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় সপরিবারে থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন।

প্রাইভেটকারের মালিক কাজী লুৎফর জানান, হারুন অর রশিদ রাতে ডিউটি শেষে গাড়ি গ্যারেজে রেখে মনোয়ারা হাসপাতালের সামনে অন্য চালকদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


/কহু



  বিষয়:   পিকআপ  নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: