ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ : ঢামেকে চিকিৎসা নিয়েছেন আহত ১১ জন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকসুর দুই

2026-04-24T10:05:27+00:00
2026-04-24T10:05:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ : ঢামেকে চিকিৎসা নিয়েছেন আহত ১১ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:০৫ এএম 
ঢামেকে চিকিৎসা নিয়েছেন আহতরা। সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকসুর দুই নেতা, সাংবাদিকসহ আহত ১১জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এই তথ্য নিশ্চিত করে বলেছেন, সবাই চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। 

আহতরা হলেন- ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের (২৩), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক (২৩), তানজিম (২১), সিফাত (২০), লিটন (২১), খালিদ (২৫), আলভী (২২), দেবাশীষ (২৮), আফরোজা (৩০), জিসান (২৬) ও নবাব (২২)। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে তারা চিকিৎসা নিতে হাসপাতালে আসেন।
 
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ (এআই) দিয়ে তৈরি একটি আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ ওঠে ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে। জানা গেছে, তিনি ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলের সদস্য পদপ্রার্থী ছিলেন।
 
এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। জাইমা রহমানকে কটূক্তির অভিযোগে শাহবাগ থানায় মামলা করতে যান তারা।
 
অন্যদিকে, সংশ্লিষ্ট ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন, তার নামে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনি ও তার সহযোগীরা থানায় যান।

  
থানায় দুই পক্ষ মুখোমুখি হলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে থানার ভেতর ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা চালানো হয়। 

এ ছাড়া ডাকসুর আরেক নেতা এ বি জুবায়ের থানার ভেতরে আটকা পড়েন বলেও অভিযোগ করা হয়।
 
আহতদের হাসপাতালে দেখতে ঢাকা মেডিকেলে আসেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি সাংবাদিকদের বলেন, ফেক স্কিনসর্ট নিয়ে আমাদের ডাকসুর নেতা আব্দুল্লাহ আল মামুনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। মামুন জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় যান জিডি করতে। যেখানে মানুষের নিরাপত্তা দেবার কথা সেই থানাতেই আমাদের ভাইদের ওপর হামলা করা হয়েছে। শুধু তাই নয়, সাংবাদিক ভাইদের ওপরও হামলা হয়েছে। 
 
আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা প্রশাসনসহ ছাত্রদলের সবার সঙ্গে কথা বলব। আজ যারা আমার ভাইদের ওপর নেক্কারজনক হামলা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে বলেও জানান তিনি। 


/ইউএমএইচ




  বিষয়:   ছাত্রদল-ছাত্রশিবির  সংঘর্ষ  ঢামেক 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: